21.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বস্তিতে টিকাদান

চিকলী ডেস্ক নিউজ : কাল মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) থেকে রাজধানীর বস্তি এলাকায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। করাইল বস্তিবাসীকে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে এবং পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সোমবার বিকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাই টিকার আওতায় আসবে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর করাইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদের টিকা দেওয়া হবে কাল (মঙ্গলবার)। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়