চিকলী ডেস্ক নিউজ : জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা যাত্রা করেছে।
তাঁর চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছিল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার জন্য গঠিত চিকিৎসা বোর্ড। মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে তিনি সর্বোচ্চ মৃত্যুঝুঁকিতে আছেন।

রোববার দুপুর ১২টার দিকে হাদির সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জাফর ইকবাল জানান:মস্তিষ্কের ফোলা: রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরো বেড়েছে, যা উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতির বার্তা দেয়।অক্সিজেনস্বল্পতা: ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে অক্সিজেনস্বল্পতা আছে, যে কারণে সর্বোচ্চ মৃত্যুঝুঁকি রয়েছে।
ফুসফুস ও কিডনি: ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে এবং কিডনির কার্যক্ষমতাও বজায় আছে। ক্রিয়েটিনিনের মাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে।ক্লিনিক্যাল চ্যালেঞ্জ: ব্রেন ইনজুরির কারণে শরীরে হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


