16.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৈয়দপুরে আল-ফারুক একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চিকলী নিউজ : নীলফামারী সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে একাডেমি প্রাঙ্গণে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আবুল কাশেম। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১৬২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৪টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশ নেয়। আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক মামুনুর রহমান ও ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়