19.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

নীলফামারীতে বাজারদর স্থিতিশীল রাখতে প্রশাসনের বিশেষ মনিটরিং

চিকলী নিউজ : নীলফামারী জেলায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এসময় তিনি শহরের বড়বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এটিএম এরশাদ আলম খান প্রমুখ।

মনিটরিংকালে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনসাধারণের কষ্ট লাঘবে বিশেষ এ কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়