19.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

দিনাজপুরে নবনির্বাচিত সাংসদ জাহাঙ্গীর আলমকে প্রাথমিক শিক্ষক সমিতির উষ্ণ সংবর্ধনা

নাজমুজ সাকিব , (পার্বতীপুর), দিনাজপুর : দিনাজপুর -৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তাঁর সহধর্মিণী শামিমা আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

দিনাজপুরের মাটি ও মানুষের নেতা, সদর আসনের নবনির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ। রবিবার দুপুরে এমপির বাসভবনে গিয়ে শিক্ষক নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং সমিতির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এ.টি.এম মেরাজ আলী হায়দার লিটনের সাথে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা সৈয়দ আবু আনাস চৌধুরী, জাকারিয়া আলী, শরিফুল ইসলাম, ঋতি রাণী ঘোষ, প্রকাশ কুমার, নিবেন চন্দ্র রায়, এসএম শাহরিয়ার আকাশ, প্রিয়নাথ রায় এবং শাহানুজ্জামান আলমসহ বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়