19.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১, ২০২৬

অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

চিকলী ডেস্ক নিউজ : অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আ ন ম এহছানুল হক বলেন, শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি নিতে হয়। এটা সরকারি নিয়ম। যাঁরা অনুমতি নেবেন না, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎এ সময় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়