15.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

নীলফামারী-২ আসনের জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

চিকলী নিউজ : আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের মড়াল সংঘ মোড় এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে এক লিখিত ইশতেহার গণমাধ্যমকর্মীদের সামনে পাঠ করে শোনান তিনি।

ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, অবকাঠামো উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সমানাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত প্রার্থী বলেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়