27.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শুক্রবার, জুন ১৯, ২০২৬

কলেজ পড়ুয়া ছাত্রের দেড় কোটির রহস্যময় বাড়ি : নেপথ্যে থাই জুয়ার রমরমা সিন্ডিকেট

জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারী হাট এলাকায় এক কলেজ শিক্ষার্থীর হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। সাধারণ এক চুল ব্যবসায়ীর ছেলে হয়েও কীভাবে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ এবং বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তোলা হলো, তা নিয়ে খোদ স্থানীয়দের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, সৈয়দপুর উপজেলার হাজারী হাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাজু (১৮)। সে পূর্ব বেলপুকুর ডেড়ানী গ্রামের খুচরা ও পাইকারি খোলা চুল ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। পারিবারিকভাবে সাধারণ আয়ের জীবনযাপন করলেও সাম্প্রতিক সময়ে রাজুর জীবনযাত্রায় চোখ ধাঁধানো পরিবর্তন লক্ষ্য করা গেছে।

​বর্তমানে নিজ গ্রামে তিন তলা ফাউন্ডেশনের একটি আধুনিক এক তলা বাড়ির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে রাজু। স্থানীয়দের হিসেব মতে, এই বাড়িটি নির্মাণেই ব্যয় করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এছাড়াও তার নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, একজন সাধারণ মাথার খোলা চুল ব্যবসায়ীর পক্ষে কিংবা একজন কলেজ শিক্ষার্থীর পক্ষে এত অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। এলাকায় জোর গুঞ্জন রয়েছে, রাজু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক থাই ভিসা (Thai Visa) এবং জুয়ার রমরমা অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত। এই অবৈধ ব্যবসার আড়ালেই সে রাতারাতি এই বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়েছে।

​এলাকাবাসীর দাবি, রাজুর এই রহস্যজনক ও হঠাৎ আয়ের উৎস কী, তা খতিয়ে দেখতে এবং অবৈধ জুয়া ও ভিসা সিন্ডিকেটের নেপথ্যের গডফাদারদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়