28.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

সৈয়দপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে একই পরিবাবের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ (১০ অক্টোবর) রবিবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বয়েতপাড়ায় এ দু:খজনক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল বাশারের প্রথম পূত্র আসাদুর রহমান হাবলু (৬৫)  তিনি শ্বাসকষ্ট জনিত কারণে শনিবার রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ রবিবার ভোরে মৃত্যুবরণ করেন।


অপরদিকে একই পরিবারের মৃত জমির উদ্দিনের পূত্র বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান (৭০) সেও শ্বাসকষ্ট জনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজে আজ রবিবার সকাল ৬ টায় মৃত্যু বরণ করেন। সেই সাথে ওই পরিবারের রুহুল আমিনের ১৭ দিনের শিশু সন্তান একই দিনে ওই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যু ব্যাক্তিদের আজ বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়