28.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

শিগগিরই স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকলী ডেস্ক নিউজ : শিগগিরই স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। চার দিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে আমাদের কাছে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা মজুত রয়েছে। এই টিকা ৩০ লাখ শিক্ষার্থীদের মধ্যে দেওয়া যাবে। এর মধ্যে চলতি মাসে আরও ৭০ লাখ ডোজ টিকা আসবে। তখন আরও শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে ঘাটতি পড়বে না।

ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে সাত কোটি ২২ লাখ টিকা এসেছে। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ১ কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন হাতে এক কোটি ৮১ লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষায় অ্যাপে নিবন্ধন আছে আরও পাঁচ কোটি ২০ লাখ মানুষের।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়