চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহিনী জয়নাহার বেগম (৪৫)। তিনি ওই গ্রামের গোলজার হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।এলাকাবাসী জানান তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই ছেলে বিয়ে করে পৃথক থাকেন। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলনা । দুপুরের দিকে স্বামী বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে ঝুলিয়ে আছে।

পরে পুলিশকে খবর দিলে, নিজ ঘরের চালের বাতার সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লানচু হাসান চৌধুরীর মধ্যস্থতায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


