32.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

কিশোরগঞ্জে আত্মকর্মসংস্থানের জন্য ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর

চিকলী নিউজ : নীলফামারীর কিশোরগঞ্জে জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় ও তহবিল হস্তান্তর করা হয়েছে।বুধবার উপজেলার নিতাই ইউনিয়নের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কার্যালয় চত্বরে ১৬টি গ্রাম উন্নয়ন সমিতির ৪শ ৮২জন সুবিধাভোগীকে সাথে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সুদভিত্তিক অর্থনীতি ছাড়া নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেক সদস্য দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা নিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল (অবঃ) ও ঢাকা নোবেল কেয়ার হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোজাহেদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।মূখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ডিজিএম শাহরিয়ার কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুটিমারী ইউনিয়ন পরিষদের টানা ৩য় বারের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সায়েম লিটন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ফ ম শাওনুল হক শাওন,সাংবাদিক শাকীর ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসানুল হক চন্দন প্রমূখ। ডিজিএম শাহরিয়ার কবির বলেন,সূদ ভিত্তিক অর্থনীতিতে অসহায় মানুষ আরও অসহায় হয়ে পরে। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অনেকেই নিজের সহায় সম্বল হারিয়ে ভিক্ষাবৃত্তিসহ অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে। কিন্তু সুদমুক্ত সমাজ গঠনের জন্য বিত্তবানেরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের প্রত্যেক গরীব ও অসহায় ব্যক্তিরা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে দেশে কোন মানুষ আর বেকার থাকবে না। সমাজ থেকে অশান্তি বিদায় নিবে। তিনি সমাজের প্রত্যেক বিত্তবানদেরকে যাকাত ভিত্তিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

পরে ১৬টি গ্রাম সমিতির ৪শ ৮২ জন মানুষের মাঝে ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়