32.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

পাইপলাইনে সৈয়দপুরে পৌঁছাল গ্যাস

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। অবশেষে তাদের সেই দাবি পূরণে বগুড়া থেকে পাইপলাইনে গ্যাস পৌঁছাল সৈয়দপুরে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়। এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যান্স ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক। এ সময় গ্যান্স ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, প্রকৌশলী জহির উদ্দিন, প্রকৌশলী মো.আইনুল কবির ও প্রকল্প পরিচালক প্রকৌশলী খোন্দকার আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক বলেন, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের সার্বিক কার্যক্রম শেষে এ অঞ্চলের শিল্প-কলকারাখানাগুলোতে চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করতে পারবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১১ সালে রংপুর সফরে এসে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে একনেক সভায় বগুড়া-রংপুর-সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন জিটিসিএল এই প্রকল্প বাস্তবায়ন করে। বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন কাজ সম্পন্ন করা হয়। এছাড়াও গ্যাস সরবারহের জন্য রংপুর, পীরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে তিনটি স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে ১০০ মিলিয়ন, রংপুরে ৫০ মিলিয়ন এবং পীরগঞ্জে ২০ মিলিয়ন ক্ষমতাসম্পন্ন স্টেশন রয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়