নাজমুজ সাকিব, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে গত শুক্রবার দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।
এরই অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে আজ (৮ নভেম্বর) শনিবার বিকেল ৩ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উপজেলা কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক।বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, আকরাম হোসেন মাস্টার, মন্মথপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আলম, শরিফুল ইসলাম বাবু সহ আরও অনেকেই। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হককে অবিলম্বে মনোনয়ন দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সবিনয় অনুরোধ জানান এবং অন্যথায় দিনাজপুর-৫ আসন বিএনপি চিরদিনের জন্য হারানোর আশংকাও প্রকাশ করেন বক্তারা। প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে আগামী ২-৩ দিনের মধ্যে পার্বতীপুর-ফুলবাড়ি আসনে বিএনপি’র মনোনয়ন বিষয়ে সু-খবরের আশ্বাস দেন নেতা-কর্মীদের।


