চিকলী নিউজ : মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কুখ্যাত ভণ্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ৩টায় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মোঃ আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, আবুল সরকার ইসলামের পবিত্র মূল্যবোধ ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে মুসলিম সমাজে গভীর আঘাত হেনেছেন। তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং বাংলার মাটিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলা হয়।


