21.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চিকলী নিউজ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকালে (১৪ডিসেম্বর) নীলফামারী সরকারী কলেজ বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নীলফামারী সরকারী কলেজের সহযোগীতায় এই কর্মসুচি পালন করা হয়।

সকাল নয়টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারী কলেজ, সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, কলেজ ছাত্রদল শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে।

পুষ্পমাল্য অর্পণ শেষে সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফিরোজুল আলম বক্তব্য দেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়