21.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম

নাজমুজ সাকিব,দিনাজপুর থেকে: দিনাজপুর আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে লড়ছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। সম্প্রতি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

প্রেক্ষাপট : প্রাথমিকভাবে এই আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে দলীয় সিদ্ধান্তে সাবেক মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়।

প্রচারণা ও জনমত : মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনের প্রার্থী ছিলেন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার আদর্শ আমাদের সাথে আছে। দিনাজপুরের মানুষ দেশনেত্রীকে যেভাবে ভালোবাসতেন, আশা করি তার উত্তরসূরি হিসেবে আমাকেও সেই ভালোবাসা দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।

প্রার্থীর পরিচিতি : সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার টানা তিনবারের নির্বাচিত সাবেক মেয়র।
তিনি বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিনাজপুরের স্থানীয় রাজনীতিতে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও ব্যাপক জনপ্রিয়তা।
নির্বাচনী এলাকায় ইতিমধ্যে ধানের শীষের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার শূন্যতা কাটিয়ে জাহাঙ্গীর আলম কতটুকু জনসমর্থন ধরে রাখতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়