চিকলী নিউজ : নীলফামারী জেলার ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা বিজয় লাভ করেছেন। প্রতিটি আসনের সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল গণনা শেষে রাত ১২ টার দিকে সংশ্লিষ্ট আসনের সহকারি রিটানিং অফিসাররা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এতে নীলফামারী-১ আসনে (ডোমার-ডিমলা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৬৯ ভোট।
নীলফামারী-২ আসনে (সদর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তারেক জিয়ার খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।

নীলফামারী-৩ আসনে (জলঢাকা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ আসনে ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মো: আব্দুল মুনতাকিম ১ লাখ ২৪ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮৪ হাজার ১০৪ ভোট।


