17 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

পার্বতীপুর বড়পুকুরিয়া ৩৩ কেভি লাইনে ট্রাকের ধাক্কা, ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

নুর আলম সিদ্দিক , (পার্বতীপুর), দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া হতে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে গেছে। ফলে শনিবার ভোর থেকে পার্বতীপুরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে।

জানা গেছে, আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ীগামী কয়লাভর্তি একটি ট্রাক (রেজিঃ কুষ্টিয়া ঢ-১১/২৭২৭) হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভিঃ লাইনের পোলকে ধাক্কা দেয়। এতে পোলটি ভেঙে পড়ে এবং লাইন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর অফিসের লাইনম্যানরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। বিকল্প (দূরত্ব) সংযোগ দেওয়ার জন্যও কাজ চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পার্বতীপুর নেসকো’র আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানিয়েছেন, মেরামত কাজ শেষ হলেই খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়