24.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

নীলফামারীর কৃষক সিদ্দিক হত্যা মামলায় কাজী জাহানারা গ্রেপ্তার

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্ত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।

আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামের এক পথচারীকে হত্যা মামলায় সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ওই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ নামীয় ২০২ জন ও অজ্ঞাত ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাড়ির অদুরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আওয়ামী লীগের ওই আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাতাড়ি মারধর করে। পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

মামলায় বলা হয় ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়