চিকলী ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, শপিংমল, মার্কেট, দোকান পাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।সড়ক পথে মোটযানবাহনের অর্ধেক চলাচল করবে।হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।স্বাস্থ্য বিধি মেনে সবসরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০আগস্টের পর সব কিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধান মন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
প্রতিমন্ত্রীবলেন, বিধিনিষেধ আগামী ১০আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ১১ তারিখ থেকে যেটি চিন্তা ভাবনা চলছে সেটি হলো- ধাপে ধাপে পর্যায় ক্রমে শিথিল করা।আমাদের করোনাশ নাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০ এরও পরে আছে।সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।


