32.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

দেশে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ডোজ করোনা টিকার প্রয়োগ

চিকলী ডেস্ক : দেশে এখন পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন মানুষ।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৪ লাখ ২৩ হাজার ৬১৫ এবং নারী ৪৬ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৭ লাখ ২৩ হাজার ৮৯৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৭২ হাজার ৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৪০ লাখ ৭১ হাজার ৭৮৫ জন পুরুষ এবং নারী ২৬ লাখ ৫২ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৫১ হাজার ৮৩০ এবং নারী ২০ লাখ ২০ হাজার ২৪৪ জন।

এদিকে, ঢাকার ৭টি কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৬ হাজার ১৬৭ এবং নারী ১৪ হাজার ৭৪৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৬ হাজার ২৯২ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬১৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ৩১৩ এবং নারী ৭ হাজার ৯৭৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৫৪ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৬৫ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ গত ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে আজ পর্যন্ত এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৮ লাখ ৩১ হাজার ৩৯১ এবং নারী ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ৭ লাখ ৯৯ হাজার ১৬০ জন প্রথম ডোজ এবং ৫৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৮ লাখ ৬৮ হাজার ৫৬৩ এবং নারী ৪৯ লাখ ৩০ হাজার ৫৯৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৯ লাখ ৬২ হাজার ৮২৮ জন পুরুষ এবং নারী ২৪ লাখ ৭৫ হাজার ৯৯ জন। (সূত্র : বাসস)

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৬ হাজার ৬৭৮ এবং নারী ১৭ লাখ ৯৩ হাজার ৭৫২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৫০৮ জন প্রথম ডোজ এবং ১৭ লাখ ২৬ হাজার ৯২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭৪০ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১০ লাখ ৮ হাজার ৯৩৮ জন পুরুষ এবং নারী ৭ লাখ ১৭ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৪৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২১৩ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়