32.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

সৈয়দপুরে গাঁজাসহ ২ নারী আটক 

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটরা হলেন সেলিনা বেগম (৪৬) ও লাইলী বেগম (৬০)।  

পুলিশ জানায়, ওই দুই নারী গাঁজা বিক্রির উদ্দেশে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে বিক্রি করে আসছিলেন। ওই ইউনিয়নের সাধুরবাড়ী থেকে ৭৫ পুরিয়া গাঁজাসহ সেলিনা আটক করা হয়। অপরদিকে, একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ লাইলীকে আটক করা হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই নারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়