চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে চারদিন ব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২৬ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে সৈয়দপুর শহরের বাংলাদেশ রেলওয়ে জেলা পুলিশ ক্লাবের চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৪ আসনের এমপি’ আখতারুজ্জামান মিয়া।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামী দলীয় এমপি হাফেজ মুহাম্মদ আব্দুল মুনতাকিম।
এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর সার্কেলের অতি. পুলিশ একেএম ওহিদুন্নবী, বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি এ্যাড, এস,এম ওবায়দুর রহমান, সাধারন সম্পাদক শাহীন আকতার প্রমূখ।


