22.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সৈয়দপুর রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কমিটি গঠন

চিকলী নিউজ : বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সৈয়দপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে মুর্তজা মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন রুবেল, সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা ও মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আলী মো. রাশেদ হাবীব, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মইনুল হক ও গোফিল ফলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বলরাম পাল। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তারক বন্ধু বর্মা ও আবদুল হান্নান।

নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন রুবেল বলেন, রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মো. নিজামুল হক বলেন, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সদস্যদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং রেলওয়ের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদার করতে কাজ করা হবে।

নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়