28.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

সৈয়দপুরে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ওয়াশ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ওয়াশ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) শহরের সুরকি মহল্লার আহের আলী লেনে সংস্থার এলাকায় সৈয়দপুর মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাহারুল ইসলাম, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ টি মাধ্যমিক বিদ্যালয় এবং দুইটি মাদ্রাসার এক জন করে শিক্ষক অংশ নেন। কর্মশালায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জনাব মো. নজরুল ইসলাম তপাদার। দিনব্যাপী কর্মশালায় সৈয়দপুর শহরের বিদ্যালয় গুলোতে লেখাপড়া পরিবেশ ফিরিয়ে আনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি, সরকার ঘোষিত ১৯টি দফা নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। পরিস্থিতি উত্তরণ,সরকার ঘোষিত ১৯ দফা নির্দেশনার আলোকে পাঠদানের পরিবেশ করা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়