32.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

সোমবার, মে ১১, ২০২৬

১১ আগস্ট থেকে সব অফিস খোলা

চিকলী ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, ১১আগস্ট থেকে স্বাস্থ্য বিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।এছাড়া শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।সড়ক পথে মোটযানবাহনের অর্ধেক চলাচল করবে।হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত১০টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে।এ বিষয়ে প্রধান মন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধ আগামী ১০আগস্ট রাত১২টা পর্যন্ত চলমা নথাকবে।১১তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে সেটি হলো- ধাপে ধাপে পর্যায় ক্রমে শিথিল করা।আমাদের করোনাশনাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০এরও পরে আছে। সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়